B.M : 23081
H.M : 1225
Degree : 2523
EIIN : 126933
Phone : 02588867910
Mob : 01309 126933
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড-২০২৭
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৭ উদ্যাপন উপলক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট চতুর্থবারের মতো দেশব্যাপী লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাতৃভাষা চর্চা, প্রচার ও প্রসার ঘটানো ইনস্টিটিউটের মূল লক্ষ্য। আগামী ৩১/১০/২০২৬ তারিখ থেকে লিঙ্গুইন্টিক অলিম্পিয়াড আরম্ভ হবে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ২টি ক্যাটেগরিতে। ক-ক্যাটেগরি: ষষ্ঠ থেকে নবম শ্রেণি এবং খ-ক্যাটেগরি: দশম থেকে দ্বাদশ শ্রেণি। এ লক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.imli.gov.bd তে প্রবেশ করে রেজিস্ট্রেশন করা যাবে। এছাড়া স্মার্টফোনের মাধ্যমে QR Code স্ক্যান করেও রেজিস্ট্রেশন ফরম পূরণ করা যাবে।
প্রতিযোগিতার অঞ্চল: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ও কুমিল্লা।
রেজিস্ট্রেশনের সময়সীমা: ২৮/১০/২০২৬ পর্যন্ত।
লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এর ভেন্যু ও সময়সূচি: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.imli.gov.bd-এ আগামী ২৫ অক্টোবর ২০২৬ তারিখের পর প্রকাশ করা হবে